পাবনায় মহীয়সী পাঠচক্র আয়োজিত বর্ষার কবিতা পাঠ ও আড্ডা অনুষ্ঠিত
ওয়ান মিনিট টিভি ডেস্ক :
কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা'র আয়োজনে বর্ষার কবিতাপাঠ ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৮ জুলাই ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৬টা থেকে পাবনা শহরের মেমোরিয়াল ক্লাব বুকস (এ হামিদ কমপ্লেক্স) দিলালপুরে অনুষ্ঠিত হয়।
পাববা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মজিদ মাহমুদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত কবি আলফ্রেড খোকন, কবি লোপা মমতাজ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি এনটিভি বাংলা ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান, পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ, নদী গবেষক ড. মো. মনছুর আলম, মহীয়সী সাহিত্য পাঠচক্র'র উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজাহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, উপদেষ্টা কবি বেগম ফিরোজা খান, সহ-সভাপতি কবি ও গল্পকার কথা হাসনাত, সভাপতি, রেহানা সুলতানা শিল্পী, কবি চলচ্চিত্র পরিচালক দেওয়ান বাদল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান প্রিন্স, কবি আদ্যনাথ ঘোষ, কবি এটিএম ফজলুল করিম, প্রোডাকশন কন্ট্রোলার আকাশ ইকবাল, চলচ্চিত্র নির্মাতা তৌসিফ সাইদ, কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম, বাচিকশিল্পী তাজবিউল মাহমুদ অরণ্য, বাচিকশিল্পী আহমেদ মাসুম, কাব্যশ্রী লেখক চক্র'র সভাপতি ডি এ এস সোহাগ, পাঠচক্র সম্পাদক সাবিনা ইয়াসমিন জুঁই প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি যাযাবর জিয়া।
