রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বড়গ্রাম বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানঘরসহ দোকানের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আলমগীর হোসেন জানিয়েছেন।
সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামের আলহাজ আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বড়গ্রাম বাজারে মুদিখানা, সার, কীটনাশক ও ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে তাঁর দোকানে আগুন লাগে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানে থাকা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায় বলে জানা গেছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
0 Comments