আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

জুলাই শহীদ দিবস উপলক্ষে উত্তরণ পাবনার শ্রদ্ধাঞ্জলি, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 


আলমগীর কবীর হৃদয়, পাবনা: 

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পাবনা জেলা পরিষদের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং জুলাইভিত্তিক কবিতা পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক, গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক-২ আরিফুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী রাফিদ আহমেদ, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল এবং সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে জুলাইয়ের কবিতা আবৃত্তি করেন কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এবং কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল। মুক্ত আলোচনায় অংশ নেন এটিএম ফজলুল করিম, রুদ্র বিশ্বাস ও রাফিদ আহমেদ।

এ কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মোৎসর্গের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, সাহস ও দেশপ্রেম নতুন প্রজন্মকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানটি শ্রদ্ধা, স্মরণ ও দেশাত্মবোধের আবহে সম্পন্ন হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑