Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

 

রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন ২০২৬) করমজা ইউনিয়নে এ গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার মানোন্নয়ন, জনগণের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত জনগণের বক্তব্য ও অভিযোগ শোনেন।

গণশুনানিতে ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন। এ সময় নাগরিকরা নামজারি, খাজনা প্রদান, ভূমি রেকর্ড সংশোধনসহ বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান অতিথি আমিনুল ইসলাম ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপজেলা ভূমি অফিস, সাঁথিয়া, পাবনা এ গণশুনানির আয়োজন করে। অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব