Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় পুলিশ সুপারের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময় সভা, সড়কে শৃঙ্খলা ও জনসেবা বৃদ্ধির নির্দেশনা

 


এ কে খান : 

পাবনা জেলার ট্রাফিক পুলিশ'র কার্যক্রম আরও গতিশীল,বেগবান ও জনবান্ধব করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসেবার মানোন্নয়ন ও ট্রাফিক আইন যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ ছুপি উল্লাহ। তিনি বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা, সম্ভাব্য সমাধান ও সড়ক, মহাসড়কে নিরাপত্তা জোরদারে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পযালোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় অন্যদের মধ্যে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস এন্ড অবস মো. রেজিনুর রহমান, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরসহ জেলা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে সড়ক, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার মো. ছুপি উল্লাহ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় মহীয়সী সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মধুমাস উদযাপন ও কবি আড্ডা অনুষ্ঠিত