রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়নকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন গ্রামবাসী। সামাজিক ও ধর্মীয় অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামের বিলে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বিলে অবমুক্ত করা মাছ বড় হওয়ার পর তা বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ গ্রামের মসজিদ ও ঈদগাহ মাঠের সংস্কার ও উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
গ্রামবাসীর এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, এটি শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেই সহায়ক হবে না, বরং পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও গ্রামের উন্নয়নমূলক বিভিন্ন কাজে সবাইকে সঙ্গে নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
0 Comments