আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

সরকারি এডওয়ার্ড কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন



হৃদয় হোসেন নিরব, পাবনা :

পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ-এ উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো “বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬”। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প উপস্থাপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মেলা প্রাণবন্ত হয়ে ওঠবে বলে আশা করছেন আয়োজক কমিটি।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান । তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এ.এস.এম.ফরিদ । তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীব কুমার দত্ত , গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তাজেরুল ইসলাম , পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর আবুল হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রুহুল আমিন , প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জহুরুল ইসলাম , দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিষ্ণ পদ সরকার , আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসমাউল হাসনা ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিপণ্য, পরিবেশবান্ধব মডেল ও গবেষণামূলক উপস্থাপনা প্রদর্শন করে। বিভিন্ন স্টল পরিদর্শন করে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞান গবেষণায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ আয়োজন কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার

  রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকে...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑