Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব

 


রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় আতাইকুলা উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মিথিলা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, আইসিটি অফিসার আল রিফাত, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক হাফিজুল ইসলাম, অধ্যাপক বেলাল হোসেন, মনসুর আলম খোকন, আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মাহমুদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় মহীয়সী সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মধুমাস উদযাপন ও কবি আড্ডা অনুষ্ঠিত