Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তায় প্রশংসিত খতিব আব্দুল জাহিদ মুকুল ট্রাস্ট

 


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

পাবনায় শিক্ষাবৃত্তি, মানবিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে “খতিব আব্দুল জাহিদ মুকুল ট্রাস্ট”। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ট্রাস্টটি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আরও বড় পরিসরে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

ট্রাস্ট সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০২৫ সালে ভাঁড়ারা ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৫০০ টাকা করে তিন বছর বৃত্তি পাবে।

এ কার্যক্রমের অংশ হিসেবে গত ২০ থেকে ২২ এপ্রিল বিভিন্ন বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খতিব আব্দুল জাহিদ মুকুল জানান, ভবিষ্যতে পাবনা সদর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত