Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ, জরিমানা ৫০ হাজার


রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়া উপজেলা উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের লক্ষীপুর ক্যানেলপাড়ায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় জাল সংরক্ষণ ও তৈরির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আসিফ রায়হান। অভিযানে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের লক্ষীপুর ক্যানেলপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব আলীর বাড়ি থেকে আনুমানিক এক লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল এবং জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় একটি মামলায় মোহাম্মদ ইয়াকুব আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান জানান, জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত