Header Ads Widget

Responsive Advertisement

আপনারা ভালো থাকলেই দেশটা ভালো থাকবে– পাবনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনা যুব উন্নয়ন অধিদপ্তর ও টিটিসি পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ।

রবিবার (১৭ মে ) দুপুরে পাবনা যুব উন্নয়ন অধিদপ্তর ও পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রশিক্ষণ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। 

যুব উন্নয়নে তিনি মাসরুম চাষ প্রশিক্ষণ, কম্পিউটার বেসিক, পোশাক তৈরি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন। 

পরে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আইটি সাপোর্ট সার্ভিস, আন্তর্জাতিক ড্রাইভিং প্রোগ্রাম, ফুড এন্ড বেভারেজ সার্ভিস,  জাপানি ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজসহ বিভিন্ন প্রশিক্ষণ পরিদর্শন করেন। 

এছাড়া পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আইটি ও হার্ডওয়্যার ল্যাব উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, সাইয়েদ বিন আব্দুল্লাহর সহধর্মিণী এ্যাড. নুসরাত জাহান, যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মো. আব্দুল মান্নান ও ডেপুটি কো-অর্ডিনেটর মো. আইয়ুব আলী, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মকছেদুল আলম, আইটি, অটেক্যাড, ফুড এন্ড বেভারেজ শাখার বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। 

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ টিটিসি সেমিনার কক্ষে আলোচনা সভায় অংশ নেন। তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো থাকলেই দেশটা ভালো থাকবে, সেই চেষ্টাই আমাদের সরকার করবে। আপনাদের জীবন মান উন্নত হলে আপনাদের বাবা-মা ভালো থাকবে ভালো লাগবে মাননীয় প্রধানমন্ত্রীর। বেকারত্বের সমস্যা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, সেজন্য নানা ক্ষেত্রে আমাদের উদ্যোগতা তৈরি করতে হবে। আমাদের সরকার বেকার সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সেজন্য কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। এখন থেকে শতভাগ রেমিট্যান্স যোদ্ধা যাতে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারে, তার যথাযথ ব্যবস্থা আমরা করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত