Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় ব্র্যাকের উদ্যোগে আদর্শ দুগ্ধ ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


তাইজুল ইসলাম, সাঁথিয়া, পাবনা : 

"আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি" স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে পাবনার সাথিয়া উপজেলায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে "আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ১০ মে)   সকাল ১১ টায় সাথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও  এরিয়া ম্যানেজার জনাব সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের   ভেটেরিনারি সার্জন  ডা: মো. ফারুক মিয়া।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আফসার আলী, শ্রম পরিদর্শক, কলকারখানা অধিদপ্তরের ইমাম হোসাইন। 

প্রশিক্ষণে  অতিথিরা  তাদের  বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে গুনগত মান সম্মত দুগ্ধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের দুগ্ধ শিল্প আরো উন্নত ও টেকসই হবে। আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় সুবিধাভোগী প্রায় ১ শত  খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত