জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনায় হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি পাবনা পৌর শাখার উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। প্রধান বক্তা ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, পাবনা ও প্রধান উপদেষ্টা, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জহুরুল ইসলাম বিশু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান, মির্জা আজিজুর রহমান, সভাপতি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, পাবনা, আলহাজ্ব গোলাম রব্বানী কামনা, বিশিষ্ট সমাজ সেবক, ডা. আহমেদ মোস্তফা নোমান, সাধারণ সম্পাদক ড্যাব এবং মো. শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন শাকিল আহমেদ, সভাপতি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিম আহমেদ, নবাগত সাধারণ সম্পাদক পাবনা পৌর শাখা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিকুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের সদস্যদের পরিচিতি ও আইডি কার্ড বিতরণ করা হয়।
0 Comments