ওয়ান মিনিট টিভি ডেস্ক :
কবি, সাংবাদিক, নাট্যাভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুদ দাইন সরকারের ৭০তম জন্মদিন উদযাপন করলো দেশের অন্যতম শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শহরের মার্কেটের ২য় তলা উত্তরণ পাবনার কার্যালয়ে অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, কবি জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবিতা পাঠ, কেক কাটা, দোয়া ও মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, কবি এম. আব্দুল হালীম বাচ্চু, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভাগীয় প্রধান আলী আকবর মিঞা রাজু, একুশে বইমেলা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কবি ও সাংবাদিক শফিক আল কামাল, নোঙর ঈশ্বরদীর সদস্য কবি সিরাজুল ইসলাম, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুর করিম, সাবেক সাধারণ সম্পাদক কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়, পাবনার পরিসংখ্যান কর্মকর্তা অংশুপতি বিশ্বাস, উদ্যোক্তা লাবিব হাসান, উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, অর্থ সম্পাদক কবি ও গীতিকার মরিয়ম বেলারুশী, মহিলা সম্পাদক আসমা আক্তার খুকী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন উত্তরণের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবির হৃদয়।
0 Comments