Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 


এ কে খান :

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে মীর শাহে আলম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বগুড়ায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়া জেলার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ এপ্রিল সোমবার দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ২টি ক্যাম্পে ফ্রি চক্ষু সেবা প্রদানের পাশাপাশি ছানি রোগী বাছাই করে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। সকাল সারে ১০ টা থেকে শুরু হয়ে ক্যাম্প ২টির কর্মসূচিতে প্রায় এক হাজার চক্ষু রোগী পরীক্ষা নীরিক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২০০ জন কে ছানি অপারেশনের জন্য বাছাই করে বগুড়া গাক চক্ষু হাসপাতাল নিয়ে আসা হয়, যাদের অপারেশন আগামীকাল সম্পন্ন হবে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র ও অসহায় ছানি রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ, চশমা ও অপারেশনের  জন্য গাক চক্ষু হাসপাতালের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি বলেন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন গাক দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে গাক সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। গাকের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ এইচ.এস.এম রেজাউন্নবী মন্ডল। তিনি বলেন, ছানি রোগ বর্তমানে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ কিন্তু সময়মতো ও সঠিক মাত্রায় চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময় যোগ্য। তিনি গাক চক্ষু হাসপাতাল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করার পরামর্শ দেন। 

উক্ত চক্ষু ক্যাম্পে গাক চক্ষু হাসপাতাল'র অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরিচালক মেডিকেল ডাঃ রেজাউন্নবী মন্ডল, ডাঃ এ.বি.এম. আরিফুজ্জামান, কনসালটেন্ট, ডা. ইফতেখায়রুল ইসলাম জনি, কনসালটেন্ট ও ডাঃ মাহবুব হোসেন, মেডিকেল অফিসার ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, ছানি রোগী বাছাই ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে গাক'র পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আরমান হোসেন, সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার, গাক চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান ও এ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. মোজাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এনজিও কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত