Header Ads Widget

Responsive Advertisement

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক হুমায়ুন কবির মুক্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বুধববার সকালে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী ফায়ার সার্ভিস মোড়ে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক হুমায়ুন কবির মুক্তা এবং তার স্ত্রী উর্মি আহত হয়েছেন। নিহত শিক্ষক হুমায়ুন কবির ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং ভাঙ্গুরা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভাঙ্গুরা থেকে একটি সিএনজিযোগে টেবুনিয়ার উদ্দেশে রওনা দেন মুক্তা দম্পতি। তারা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী উর্মী গুরুতর আহত হন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা তিনি মারা যান।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হুমায়ুন কবির জানান, আহত শিক্ষক মুক্তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন। মুক্তা এবং তার স্ত্রী ঊর্মিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মুক্তার মামা মাহবুব উল আলম বাবলু জানান, তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন, ডায়ালাসিস করার জন্য রাজশাহী যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত মুক্তা বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন মারা যান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত