Header Ads Widget

Responsive Advertisement

রংপুর রেঞ্জ কমান্ডারের গাইবান্ধা ভিডিপি'র অ্যাডভান্সড প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

 


এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস গাইবান্ধা জেলায় পরিচালিত ২৮ দিন মেয়াদি ভিডিপি'র অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেছেন। 

বুধবার (২৯ এপ্রিল) গাইবান্ধা জেলা আনসার- ভিডিপি কর্তৃক আয়োজিত জেলার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম ধাপের প্রশিক্ষণে অংশ নেয় ৫০ জন নারী প্রশিক্ষণার্থী। এ প্রশিক্ষণ কার্যক্রম রেঞ্জ কমান্ডার সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ক্লাস গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উদ্বুদ্ধমূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ একজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের মূল ভিত্তি। তিনি আরও বলেন প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতীয় সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখা সম্ভব। রেঞ্জ কমান্ডার বলেন, আনসার-ভিডিপি সদস্যদের সবসময় দেশপ্রেম, মানবিকতা ও পেশাদারিত্বের চেতনায় উদ্বুদ্ধ থাকতে হবে। নারীদের অংশগ্রহণ দেশের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ক্লাস শেষে উপমহাপরিচালক প্রশিক্ষণ সংক্রান্ত নানা কার্যক্রমও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের মান ও অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেখা রানী, উপজেলা প্রশিক্ষক মো. নুরুন্নবী, উপজেলা প্রশিক্ষিকা মোছা. কুদ্দুস ইয়া-ফীসহ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা। 

উপমহাপরিচালকের এ সফরে দিক নির্দেশনা, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশিক্ষণার্থীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত