রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামে ছয় বিঘা হালি পেঁয়াজের ফসল দুর্বৃত্তদের হাতে নষ্ট হয়েছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল উদ্দিন জানান, তিনি ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। মাত্র ১৫–১৬ দিনের মধ্যে ফসল তোলার কথা থাকলেও, রাতের অন্ধকারে কেউ এসে জমির সব পেঁয়াজে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে।
স্থানীয়রা অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, “ভুক্তভোগী কৃষককে কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনা দেওয়া হবে, যাতে তিনি দ্রুত পুনরায় চাষাবাদ শুরু করতে পারেন।”
0 Comments