আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বগুড়ায় গাক কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 

এ কে খান :

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক  বাস্তবায়তাধীন, বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও কারিগরি সহায়তায় স্মার্ট মিনি গার্মেন্স প্রকল্পের  তরফ সরতাজ মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ৮ মার্চ নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে এ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবর্গ ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর মো. শফিউল আল আজিজ, বগুড়া শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক কাজী মোঃ রাশেদুল হাসান ও গ্রাম উন্নয়ন কর্ম গাক'র নারী ও জেন্ডার স্পেশালিস্ট প্রশিক্ষক তাসমিম মেহজাবিন প্রমূখ।অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ''আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রিসোর্স পার্সনরা নারী ও কন্যার অধিকার, নারীর কর্মসংস্থান, নারী শিশুর পড়াশুনা ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও বক্তারা নারী ও কন্যার অধিকার বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কর্ম গাক'র বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়াও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ গ্রহণ করেন এবং নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা, নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও নারী শিশুর পড়াশুনা নিশ্চিত করণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে একটি সংক্ষিপ্ত র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ধরনের আয়োজন সমাজে নারী ও কন্যার অধিকার, নারীর কর্মসংস্থান এবং নারী শিশুর পড়াশুনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, গাক'র উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রিসোর্স পার্সোন ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑