Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় নানা আয়োজনে মহীয়সী পাঠচক্রের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যে কবি ও কবিতার সংগঠন 'মহীয়সী সাহিত্য পাঠচক্র'-এর আয়োজনে পাবনায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বিকেল ৪টায় ছিল নারী  জাগরণী কবিতা পাঠ; অতঃপর আলোচনা, দোয়া ও ইফতার। 

রবিবার (৮ মার্চ, ২০২৬ খ্রি.) শহরের আব্দুল হামিদ কমপ্লেক্স এর ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকস  লাইব্রেরিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় মহীয়সী পাঠচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি রেহানা সুলতানা শিল্পী'র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কবি ও চিকিৎসক সারোয়ার জাহান ফয়েজ,  কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি ও নদী গবেষক  ড. মো. মনছুর আলম, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন,  উত্তরণ পাবনার সভাপতি কবি-গীতিকার  আলমগীর কবির হৃদয়, মহীয়সী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা বেগম ফিরোজা খান, কবি  ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী আকবর মিঞা রাজু, কবি এটিএম ফজলুল করিম প্রমুখ।

নারী জাগরণী স্বরচিত কবিতা পাঠ করেন, কবি মরিয়ম বেলারুশী, কবি  ফারহানা আক্তার, কবি মোহাম্মদ আলী, কবি সাইদা আক্তার কল্পনা, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি শামীমা সীমা, কবি সৈয়দা সোনিয়া খাতুন, শাহনাজ সুলতানা,  সাবিনা ইয়াসমিন জুঁইসহ উপস্থিত কবি-সাহিত্যিকেরগণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাব্যশ্রী লেখক চক্রের  সভাপতি ডিএএস সোহাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিনথিয়া রহমান, নারী উদোক্তাগণসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কিছু সাংবাদিক।

অনুষ্ঠান  সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র সহ-সভাপতি কবি  ও গল্পকার কথা হাসনাত।  

রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ আলী। 

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক যাযাবর জিয়া।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট