Header Ads Widget

Responsive Advertisement

পাবনা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

এ কে খান, পাবনা :

পাবনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে ১৫ মার্চ রবিবার এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 

পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্য ও পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।পাবনা জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ করার লক্ষ্যে পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্বের সাথে কথা বলেন। পুলিশ সুপার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন। 

কল্যাণ সভাটি সঞ্চালনা করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রেজিনুর রহমান। কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় ও বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। 

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট