Header Ads Widget

Responsive Advertisement

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুর ব্যাতিক্রমী উদ্যোগ : শহরে যানজট নিরসনে ট্রাফিকিং

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

মাননীয় প্রধানমন্ত্রী রুচিশীল নেতা তারেক রহমানের নেতৃত্বে  "দেশ গড়ার পরিকল্পনা" বাস্তবায়ন প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষি কার্ড বিতরণ, বৃক্ষ রোপণ, ইমাম-পুরোহিতদের ভাতা এবং খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করে চলছে। এ ধারায় বসে নেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। 

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুর নেতৃত্বে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে যানজট নিরসনে ট্রাফিকিং কাজ করছে একদল যুবক। খোঁজ নিয়ে জানা গেল, আনিসুল হক বাবুর নেতৃত্বে পাবনা জেলা ছাত্রদল, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল এবং শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ দুপুর ২টা থেকে ইফতারের আগ পর্যন্ত ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

গত ১১ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে সূত্র হতে জানা যায়।

পাবনা জেলা বিএনপি এই কার্যক্রম বিশেষ করে আনিসুল হক বাবুর নেতৃত্বে এই কার্যক্রমকে সাদুবাদ জানিয়েছেন শহরের সর্বস্তরের জনগণ। এ বিষয়ে কনজুমারস এসোসিয়েশন অব  বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা সেক্রেটরি এসএম মাহাবুব আলম বলেন, আমারা দীর্ঘদিন ভোক্তার অধিকার নিয়ে কাজ করছি, শহরের ফুটপাত নিয়ে কাজ করলেও ট্রাফিকিং বিষয়ে কোনো কাজ করি নাই। বিএনপি নেতা আনিসুল হক বাবু সঠিক সময়ে অর্থাৎ ঈদের আগে যানজট নিয়ন্ত্রণে ছাত্রদের কাজে লাগিয়েছেন; যা একদিকে যেমন সাওয়াবের কাজ অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের জনকল্যাণমূলক ও কাঠামোগত উন্নয়নের কর্মসূচির একটা অংশ।

এছাড়া পাবনার ব্যবসায়ীদেরও বলতে শোনা গেল, এই রমজানে যখন সবাই যে যার মতো ব্যস্ত সময় পার করছে, তখন ছাত্রদল জনগণের স্বতঃস্ফূর্ত প্রশান্তির জন্য, নির্বিঘ্ন যাতায়াতের জন্য ট্রাফিকিং কাজ করছে যা, বেচাকেনায় অত্যন্ত প্রভাব ফেলছে এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য অনুসরণীয় বলে তারা মনে করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট