আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

 


এ কে খান, পাবনা :

মহামান্য রাষ্ট্রপতির আসন্ন পাবনা সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

এ উপলক্ষ্যে শুক্রবার ২৭ মার্চ ২০২৬ সকালে পাবনা পুলিশ লাইন্স মাঠে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মশিউর রহমান মন্ডল। তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে নানা পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির ২৮ মার্চ পাবনা আগমন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নির্দেশ দেন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য প্যারেডে অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহতকরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

জেলা পুলিশ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফর সফল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑