Header Ads Widget

Responsive Advertisement

নানা আয়োজনে সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনা জেলার নারী উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ  সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন যথাযথ মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো।

এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় কলেজ আঙিনা পরিস্কারকরণ। অতঃপর সাড়ে ৯টা চলে কলেজের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক প্রতিযোগিতা। যেমন- রচনা প্রতিযোগিতা, একুশের ছড়া, কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। ১১টার সময় প্রধান অতিথি প্রফেসর ড. এ. কে. এম শওকত আলী খানকে নিয়ে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তনে চলে আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সব শেষে ইফতার সামগ্রী বিতরণ। 

কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. এ. কে. এম শওকত আলী খান, অধ্যক্ষ সাঁথিয়া সরকারি কলেজ। প্রধান আলোচক ছিলেন অত্র কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুল মালেক। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদুৎসাহী সদস্য আলহাজ্ব মো. জালাল উদ্দীন, সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষক ড. কামরুজ্জামান বকুল এবং  প্রভাষক আব্দুল মোমিন মুক্তি। আরো উপস্থিত ছিলেন কলেজের প্রায় দুইশত শিক্ষার্থী, সকল শিক্ষক-কর্মচারী, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ইদ্রীস আলম। 

উল্লেখ্য,  সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে থেকে এএইচএসসি পরীক্ষা-২০২৫ এ সর্বমোট ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়। মূলত তাদেরই সংবর্ধনা দিলো কলেজটি।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট