Header Ads Widget

Responsive Advertisement

পাবনার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব

 

এ কে খান, পাবনা :

পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব। শীতের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে মঙ্গলবার ২০ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব উপলক্ষে ভাপা, পাটিসাপটা, চিতই, নকশি, তেলের পিঠা, পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়। শিক্ষার্থীরা দলগতভাবে পিঠা তৈরি ও স্টল সাজানোর দায়িত্ব পালন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মির্জা বখতিয়ার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নাজমূল হোসেন বিশ্বাস ও পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. ফোরকান রেজা বাদশা বিশ্বাস প্রমূখ। বক্তারা বলেন, পিঠা উৎসব গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায়। উৎসবের একপর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

দ্বিতীয় পর্বে পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক মো. মোখলেছুর রহমান। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. বখতিয়ার উদ্দিন, এম এ খালেক খান পিভিএম। দিনব্যাপী আয়োজন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থায়ন করেন আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও ফোরকান রেজা বাদশা বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য ১০টি ফ্যান অনুদান ঘোষণা দেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত