Header Ads Widget

Responsive Advertisement

পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

 


খালেদ আহমেদ, পাবনা  :

আদর্শ গার্লস হাই স্কুল পাবনার আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী দিনে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ, কৃতি ছাত্রী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠে মনোমুগ্ধকর প্যান্ডেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিদ্যালয়ের সভাপতি মিজ ইয়াসমিন মনিরা। শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা জেলার ২০২৬ সালের নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি ওহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি আমানুল্লাহ খান এবং সাবেক সভাপতি এস মুস্তাকিম সবুজ। এর আগে অতিথিদের আসন গ্রহণের পর শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে তাঁদের বরণ করে নেন।

অনুষ্ঠানে গরিব ও মেধাবী তিনজন শিক্ষার্থীকে হামিদা বানু স্মৃতি ফান্ড থেকে প্রত্যেকে ২ হাজার ৪শ টাকা করে মোট ৭ হাজার ২শ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

দশম বিজ্ঞান বিভাগের সাথী খাতুন মানপত্র পাঠ করে ষষ্ঠ শাপলা শাখার সুমাইয়া তাসনিম মাহীকে প্রদান করেন, যা প্রধান শিক্ষক ওহিদুর রহমানের হাতে তুলে দিয়ে বিদ্যালয়ে সংরক্ষণের জন্য দেওয়া হয়।

সঙ্গীত পরিচালক সমীর মজুমদারের পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় “তোমরা নতুন, তোমরা নবীন এলে তোমরা এলো শুভ দিন” গানের তালে ফুল, ফাইল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

এসময় বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পাওয়া বিদ্যালয়ের চারজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আবেগাপ্লুত অনুভূতি ব্যক্ত করেন উমামা ইয়াসমিন, সামিহা আলী দীঘি ও জান্নাতুল ফেরদৌসের পিতা মজিবর রহমান। উল্লেখ্য, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অধিকার করায় বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছিল।

এছাড়াও দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক ও খ—দুটি গ্রুপে জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীত, দেশাত্মবোধক ও অন্যান্য গান, একক ও দ্বৈত নৃত্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে মোট ২৪টি পুরস্কার বিতরণ করা হয়।

এরপর দুপুরে ১ ঘন্টা মধ্যাহ্ন ভোঁজের বিরতির পর দিনভর চলে ২য় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জালাল আহমেদ ও আব্দুল হাকিম, অভিভাবকবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনূরসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী।

সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কেএম শুকুর আলী ও সহকারী শিক্ষক ইব্রাহীম হুসাইন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নবম বিজ্ঞান বিভাগের সুরাইয়া তারবিম এবং গীতা পাঠ করেন সপ্তম শ্রেণির গোলাপ শাখার অঙ্কিতা হালদার।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট