আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

শিক্ষা ও শিল্পায়নের রূপকার, আলেম সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ছিলেন অনন্য –শোক সভায় শামছুর রহমান শিমুল বিশ্বাস

 


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

শিক্ষা বিস্তার, শিল্পখাতের বিকাশ এবং আলেম সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে অনন্য ও অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তাঁর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ যোহর পাবনা জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে জেলা বিএনপি আয়োজিত পাবনা টাউন হল মুক্তমঞ্চ স্বাধীনতা চত্বরে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মহাকালের মহাপ্রস্থান’ শিরোনামে আয়োজিত এই শোক সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শোক সভার কার্যক্রম শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। রাষ্ট্র পরিচালনায় শিক্ষা ও শিল্পখাতে তাঁর দূরদর্শী সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ও সামাজিক ভিতকে শক্তিশালী করেছে। আলেম সমাজের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

তিনি আরও বলেন,

“দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই আমাদের আগামীর পথচলা নির্ধারণ করতে হবে। তার পথ ধরেই তার যোগ্য উত্তরসুরি তারেক রহমান প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে দূর্নিতী মুক্ত উন্নত রাষ্ট্রগঠনে গুরুত্বপুর্ণ পরিকল্পনা নিয়ে সর্বসাধারণ জনগণকে সাথে নিয়ে পথ চলছেন।”

শোক সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিনসহ জেলা, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।


বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑