আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শনে ইউজিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি

 


এ কে খান :

নব প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২৫-২৬ শিক্ষা বর্ষে হিসাব বিজ্ঞান বিভাগ ও আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পৌঁছালে উপাচার্য প্রফেসর ডক্টর হাছানাত আলী তাদের ফুলের শুভেচ্ছা জানান। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় সদস্য প্রফেসর ড. তানজিম উদ্দিন খানের নেতৃত্বে গঠিত এ কমিটিতে আরও ছিলেন ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান এবং সরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত পরিচালক মো. জামিনুর রহমান। পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে বিশ্ববিদ্যালয়ের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় তারা সন্তোষ প্রকাশ করেন। শেষে পরিদর্শন কমিটির সকল সদস্যরা শ্রেণিকক্ষ, একাডেমিক অবকাঠামো, প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে ইউজিসির পরিদর্শক দল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান এবং নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই নতুন দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে, এটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑