আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনার সাঁথিয়ায় গ্রামের একমাত্র রাস্তা বন্ধ ফসল পরিবহন ও চলাচলে চরম ভোগান্তি

 



রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা :

পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে একমাত্র মাঠের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফসল পরিবহন ও গ্রামবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা অচল হওয়ায় স্থানীয় কৃষকরা প্রতিদিন প্রায় দুই কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে কৃষিপণ্য ও কৃষিযন্ত্রপাতি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুন্ডুরিয়া গ্রামের এই কাঁচা রাস্তা কৃষিকাজ ও দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার ট্রিলারসহ অন্যান্য কৃষিযন্ত্র নিয়ে মাঠে যাতায়াত এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, বিকল্প কোনো রাস্তা না থাকায় ফসল পরিবহন করতে বেশি সময় ও খরচ ব্যয় হচ্ছে। ফলে পুন্ডুরিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের কৃষকসহ সাধারণ মানুষও চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

স্থানীয় কৃষক মুন্নাফ বলেন, “এই রাস্তা দিয়েই আমাদের সব ফসল আনা-নেওয়া করতে হয়। এখন রাস্তা নষ্ট হওয়ায় অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।”

আরেক কৃষক জানান, দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে ভবিষ্যতে ফসল উৎপাদন ও বাজারজাতকরণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

গ্রামবাসীরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑