আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় পাঁচ থানার ওসিদের বিদায় সংবর্ধনা

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনা জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদ। বিদায়ী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—পাবনা সদর থানার ওসি মো. আব্দুল সালাম, সাঁথিয়া থানার ওসি মো. আনিসুজ্জামান, সুজানগর থানার ওসি মজিবুর রহমান, চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম এবং ঈশ্বরদী থানার ওসি মো. আ স ম আব্দুর নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মশিউর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। বক্তারা বিদায়ী ওসিদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। তাঁদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা উপহার তুলে দেন পুলিশ সুপার। এ সময় তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিরঙ্কুশ শুভকামনা জানানো হয়। 

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, বিদায়ী অফিসাররা সৎ, মেধাবী ও দক্ষ পুলিশ কর্মকর্তারূপে পাবনা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑