আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

'সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী বিনিয়োগ আত্মনির্ভরশীলতার মাইলফলক : আনসার-ভিডিপি'র মহাপরিচালক

 


এ কে খান, পাবনা :

পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সামাজিক বিনিয়োগভিত্তিক ‘সঞ্জীবন প্রকল্প’ সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জন ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) পটুয়াখালীর চান্দুপাড়ায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সকাল ৯টার পর মহাপরিচালক প্রকল্পস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত ‘সামাজিক সুরক্ষা দল-১, (কলাপাড়া, পটুয়াখালী) ও ‘সামাজিক সুরক্ষা দল–২’ (বেতাগী, বরগুনা)-এর মোট ৬৪ জন উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন। উদ্যোক্তাদের পরিকল্পনা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। মহাপরিচালক বলেন, “সামাজিক বিনিয়োগ মডেলভিত্তিক সঞ্জীবন প্রকল্প সদস্যদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মৌলিক চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, সঞ্জীবন, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই প্রকল্প কৃষি ও অকৃষি উভয় খাতে প্লাটুনভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টি করছে, যা সুবিধাবঞ্চিত সদস্যদের জীবিকা উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতিতে সহায়ক হবে। বাহিনীর সদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, আধুনিক প্রশিক্ষণ, দেশপ্রেম, সততা ও নৈতিক আদর্শকে ধারণ করে প্রত্যেককে আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আনসার-ভিডিপি'র সকল স্তরের সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ প্রদর্শন করতে হবে। পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের জমির কাগজপত্র ও দলিলাদি পর্যালোচনা করেন ও সম্ভাব্য জটিলতা দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন। নির্বাচনের আগে সদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনায় এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

মহাপরিচালকের সাথে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার পরিচালক মো. আব্দুস সামাদ, আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement

Popular Posts

One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement

জনপ্রিয় খবর সমূহ

↑