আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বাংলাদেশ আনসার-ভিডিপি দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি- মহাপরিচালক



এ কে খান :

দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

বুধবার ১২ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত শৃঙ্খলা, সমস্যা ও কল্যাণমূলক অগ্রগতি বিষয়ে আয়োজিত এই দরবারে ঢাকা মহানগর আনসারের চারটি অঞ্চলের অধীনে কর্মরত প্রায় ২ হাজার ৪০০ জন পিসি, এপিসি, অঙ্গীভূত পুরুষ ও মহিলা আনসার সদস্য অংশ নেন।মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী বাহিনীর সদস্য হিসেবে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন আনসার সদস্যের সর্বোচ্চ গৌরব। তিনি আরও বলেন, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি, টিডিপি সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আনসার সদস্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, “প্রত্যাশী প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের শতভাগ দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বাহিনীর অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, “প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও অনুকূল কর্মপরিবেশ গড়ে তুলতে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হয়েছে। সদস্য কল্যাণে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরে মহাপরিচালক জানান, ইতোমধ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় মহানগর এলাকায় বাস সার্ভিস চালু, নিজস্ব রেশন স্টোর নির্মাণ, রেশন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও প্যাকেটজাত রেশন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী স্বাস্থ্যসেবা’ অ্যাপ, ল্যাবএইড ও গ্রামীণ কল্যাণের সঙ্গে স্বাস্থ্যচুক্তি, অবসরকালীন পেনশন স্কিম, ‘সঞ্জীবন’ ও ‘প্রান্তিক শক্তি’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দরবারে উপস্থিত সদস্যদের উদ্দেশে মহাপরিচালক নৈতিকতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর গৌরবময় ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপমহাপরিচালক অপারেশন্স মোঃ সাইফুল্লাহ রাসেল, ঢাকা মহানগর পরিচালক আনসার মোঃ আসাদুজ্জামান গনী, ঢাকাস্থ জোন কমান্ডারগন, জেলা কমান্ড্যান্ট, সাকেল এডজুটেন্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, টিআই পুরুষ, মহিলা, ব্যাটালিয়ান আনসার, পুরুষ মহিলা আনসার সদস্যসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑