আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নির্বাচনকালীন স্পর্শকাতর পরিস্থিতি: সাংবাদিকদের সঠিক সংবাদই প্রশাসনের কাজ সহজ করবে — পাবনার নবাগত জেলা প্রশাসক


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

“ডিসি, এসপি, ইউএনও, ওসি—নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা পরিবর্তন করা হচ্ছে স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে। এই গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও যাচাই-বাছাই করা সংবাদ আমাদের কাজকে সহজ করবে।” — মন্তব্য নবাগত পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা'র।

শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, “আমাকে নির্বাচনকালীন বিশেষ দায়িত্ব দিয়ে পাবনায় নিয়োগ দেওয়া হয়েছে। সময়টি অত্যন্ত সেনসেটিভ, আর পাবনা নিজস্ব কারণেই একটি স্পর্শকাতর জেলা। তাই মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর সংবাদ কিংবা অপ্রীতিকর প্রচারণা যে কোনোভাবে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। প্রশাসন ভুয়া তথ্য, ‘মিস নিউজ’ বা উদ্দেশ্যপ্রণোদিত নিউজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।”

তিনি আরও বলেন, "সাংবাদিকরা তথ্য যাচাই করে সঠিক সংবাদ পরিবেশন করবেন—এমন প্রত্যাশা করি। কারণ গণমাধ্যমের ন্যায়নিষ্ঠ ভূমিকা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে।”

সাংবাদিকরা মতবিনিময়ে জানান, অনিয়ম–অবহেলা–অপরাধের চিত্র তুলে ধরাই তাদের পেশাগত দায়িত্ব। তবে রিপোর্টিংয়ের সময় প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ও ইতিবাচক সমন্বয় কামনা করেন তারা। একইসাথে প্রশাসনের কোনো অনিয়ম চোখে পড়লে সেটিও পেশাগত দায়িত্বের জায়গা থেকে তারা প্রকাশ করবেন বলে মত দেন সাংবাদিকরা। এটি যেন সাংবাদিকতা-প্রশাসনের সংঘর্ষ হিসেবে না দেখা হয়; বরং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় থাকুক।

সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, এবং ক্লাবের নবীন–প্রবীণ সকল সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑