আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় দুদক মামলায় মোছা. আসমা পারভীন ও মোঃ জাহিদ হোসেনের কারাদণ্ড

দুই ধারায় মোট ৫ বছর সশ্রম কারাদণ্ড, প্রায় ৫৪ লাখ টাকা অর্থদণ্ড; সব সম্পত্তি বাজেয়াপ্ত


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলোচিত দুর্নীতি মামলায় পাবনার বিশেষ জজ আদালত মোছাঃ আসমা পারভীন (ইগেনা) ও তার স্বামী মোঃ জাহিদ হোসেনকে পৃথক দুটি মামলায় মোট ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে দু’জনকেই পৃথকভাবে প্রায় ৫৪ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান এবং তাদের স্থাবর–অস্থাবর সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিশেষ জজ (জেলা জজ) আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিবরণীতে জানা যায়, 

১. মোছা. আসমা পারভীন,

মহল্লা: পূর্বটেংরী জিগাতলা, ঈশ্বরদী, পাবনা।

দুদক তদন্ত নং–৬ এর ভিত্তিতে দায়েরকৃত মামলা নং ৭/২০১৯ সূত্রে স্পেশাল মামলা নং ৪০৩/২০২১–এ আদালত তাকে- দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০,০০০ টাকা অর্থদণ্ড, দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৪৮,৯৯,৩৬৫ টাকা অর্থদণ্ড, —প্রদান করেন।

২. মো. জাহিদ হোসেন,

দলিল লেখকের সহকারী, সাব-রেজিস্ট্রি অফিস, ঈশ্বরদী, পাবনা।

একই তদন্তের ভিত্তিতে দায়েরকৃত স্পেশাল মামলা নং ০৩/২০২১–এ আদালত তাকে— দুদক আইন ২০০৪ এর ২৬(২) / দণ্ডবিধি ১০৯ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০,০০০ টাকা অর্থদণ্ড, দুদক আইন ২০০৪ এর ২৭(১) / দণ্ডবিধি ১০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৪৮,৯৯,৩৬৫ টাকা অর্থদণ্ড, —দোষী সাব্যস্ত করেন।

উভয় আসামির সাজা একত্রে (Concurrently) কার্যকর হবে। পূর্বের হাজতবাসকাল দণ্ড থেকে সমন্বয়যোগ্য থাকবে।রায়ের দিন থেকে ৩০ দিনের মধ্যে অর্থদণ্ড রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধির ধারা ৩৮৬(১)(বি) অনুযায়ী অর্থদণ্ড আদায়ের প্রক্রিয়া গ্রহণ করবে রাষ্ট্র।

এ ছাড়া উভয় আসামির নামীয় সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ এসেছে আদালত থেকে।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে দু’জনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। জেল সুপারকে সাজা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১৯ সালের ২৩ অক্টোবর দুদক পাবনার ঈশ্বরদী এলাকায় অনিয়ম, জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে একই বছরের মামলার (নং ৭/২০১৯) ওপর ভিত্তি করে ২০২১ সালে দুইটি পৃথক স্পেশাল মামলা দায়ের হয়। দীর্ঘ চার বছর ধরে সাক্ষ্য–প্রমাণ ও শুনানি শেষে আদালত এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑