আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

খাগড়াছড়ি জেলায় আনসার-ভিডিপি'র সঞ্জীবন প্রকল্প বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত



এ কে খান  :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর বিশেষ উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলায় “সঞ্জীবন পাইলট প্রকল্প” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার দিঘীনালা উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ নভেম্বর শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগরাছড়ি পার্বত্য জেলার, জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান পিভিএম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্রগ্রাম ও পার্বত্য রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম-বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘীনালা আনসার ব্যাটালিয়ানের পরিচালক মো. আমিন উদ্দিন বিভিএমএস। দিঘীনালা উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় উপমহাপরিচালক আনসার-ভিডিপি সদস্যদের পেশাগত দায়িত্বশীলতা, শৃঙ্খলা, কর্মদক্ষতা বৃদ্ধি ও মাঠ পর্যায়ের নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের গুণগত মানোন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন “সঞ্জীবন পাইলট প্রকল্পের মূল লক্ষ্য হলো বাহিনীর প্রশিক্ষিত ও কর্মঠ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় এনে তাদের আত্ম নির্ভরশীল করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বীতার মাধ্যমে টেকসই উন্নয়নের একটি সফল মডেল তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।এরপর উপমহাপরিচালক মানিকছড়ি উপজেলা আনসার- ভিডিপি কার্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরিদর্শন পরবর্তী তিনি স্থানীয় আনসার- ভিডিপি'র সর্বস্তরের সদস্যদের সাথে খোলা মেলা আলোচনা ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক নবনির্মিত ভবনের সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রমের মান ও মাঠ পর্যায়ের জন কল্যাণকর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। 

এ সময় সংশ্লিষ্ট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার ব্যাটালিয়ান সদস্য, আনসার ভিডিপি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑