আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

ভিডিপি'র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন হলো সিলেট রেঞ্জের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন কেন্দ্রের

 


এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের আওতাধীন হবিগঞ্জ জেলার ১০টি কেন্দ্র এবং মৌলভীবাজার জেলার ৯টি কেন্দ্রে আনসার  ভিডিপি'র ৩য় ধাপের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২ নভেম্বর রবিবার এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু জনগণের নিরাপত্তা রক্ষায় নয়, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, এই প্রশিক্ষণে অংশ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাহিনীর বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তারা দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। উপমহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন প্রকল্প’-এর কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন, স্ব-উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির সার্বিক উন্নয়ন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প সফল ভাবে বাস্তবায়িত হলে আনসার ও ভিডিপি বাহিনীকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

প্রধান অতিথি আসন্ন জাতীয় নির্বাচনসহ সকল রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ নির্দেশনা ও তথ্য জানার জন্য বাহিনীর হোয়াটসঅ্যাপ গ্রুপ, এভিএমআইএস (AVMIS) অ্যাপ এবং সরকারি ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকার নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট, সার্কেল এডজুটেন্ট,  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা এবং প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑