আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

টিএমএসএস পরিদর্শনে আরডিএ ও বিআরডিবি'র প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ বগুড়ায় : পল্লী উন্নয়নে নতুন দিগন্তের সন্ধান



এ কে খান :

​বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “সংগঠন ও ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে পল্লী উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিআরডিবি'র প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ ২৯ অক্টোবর বুধবার দেশের স্বনামধন্য শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রতিষ্ঠাতা কার্যালয় সরেজমিন পরিদর্শন করেছেন। এই পরিদর্শন কর্মসূচির লক্ষ্য ছিল মাঠপর্যায়ে একটি সফল উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা নেওয়া।প্রশিক্ষণার্থী কর্মকর্তারা টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ স্বাগত জানান আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এরপর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) শেখ মেহদী মোহাম্মদ-এর নেতৃত্বে সফরকারী প্রতিনিধি দলটি টিএমএসএস'র বিস্তৃত সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে অবগত হন।

 পরিদর্শন শেষে সন্ধ্যায় টিএমএসএস বিনোদন জগতের মূল মঞ্চে সংস্থাটির কর্মকর্তাদের সাথে এক আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন সফরকারী কর্মকর্তাগণ। এই সভায় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা টিএমএসএস’র কাজের ধারা, মাঠ পর্যায়ের বাস্তবায়ন মডেল এবং বিশেষ করে নারী-নেতৃত্বাধীন উন্নয়ন কাঠামো সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্ন উত্তর করেন। মতবিনিময় সভায় টিএমএসএস'র নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন ইতিহাস, দীর্ঘ পথচলার অভিজ্ঞতা, নানা সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি পল্লী উন্নয়নে অতীতের বিভিন্ন সময়ে আরডিএ এবং বিআরডিবি’র সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পরিদর্শনকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তারা টিএমএসএস'র এই সফল সামাজিক ও মানবিক কর্মকান্ডের এবং সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় উভয় পরিদর্শনকারী প্রতিষ্ঠান এবং টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। সব শেষে সফরকারী প্রশিক্ষণার্থীরা ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী কর্তৃক আয়োজিত এক শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব ও ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑