আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

ঢাকায় টিএমএসএস'র কার্যঅগ্রগতি ও কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার :

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত অপারেশন-২ ঢাকা ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক লক্ষ্য মাত্রার বিপরীতে অর্জন, বিশ্লেষন ও দ্বিতীয় কোয়ার্টারের পরিকল্পনা এবং কর্ম কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকার মিরপুর-১ ইউসেফ কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে বৃহস্পতিবার ৯ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের ঢাকা ডোমেইনের, ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ ফায়জুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। সেক্টর প্রধান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন, নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তিনি তরুণদের নতুন উদ্যোক্তা করতে হলে তাদের মধ্যে সেই মোতাবেক কাজ করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন টিএমএসএস সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নতুন, নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার পরামর্শ দেন। তিনি খেলাপী ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় এবং নতুন নতুন প্রকল্পে ঋণ বিতরণ জোরদার করণের আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি ঢাকা ডোমেইনের, ডোমেইন প্রধান  উপপরিচালক মোঃ ফায়জুল হক। তিনি তার বক্তব্যে বিগত সময়ের ঢাকা ডোমেইনের ত্রৈমাসিক কার্য অগ্রগতি, কর্ম পরিকল্পনা, বাস্তবায়ন ও আগামী দিনের নানা কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি টিএমএসএসের পরিচালক ইএ মোঃ আতাউর রহমান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম ও অর্থ পরিচালক মোঃ আবুল বাশার ভূইয়া প্রমূখ বক্তব্য দেন।পরিচালক মোঃ রেজাউল করিম  কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহবান জানান। তিনি টিএমসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। বক্তারা মাঠ কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনসহ নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান। বক্তারা টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সমাজের সুবিধা বঞ্চিত তৃর্ণমূল মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহবান জানান। এ ছাড়ও টিএমএসএসের ঢাকা জোন প্রধান মোঃ রেজাউল করিম ,নারায়নগঞ্জ জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম, ধামরাই জোন প্রধান মো. ইব্রাহিম খলিল ও নরসিংদী জোন প্রধান মোঃ কামরুল ইসলাম তাদের নিজ, নিজ জোনের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। ঢাকা ডোমেইনের ১২টি রিজিওনের, রিজিওন প্রধান, ৭৮টি শাখার, শাখা প্রধান ও ৪টি জোনের, জোন প্রধান সহ সংস্থার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন এ সভায় অংশ নেয়, যা তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তাঁদের সক্রিয় অংশ গ্রহণ এবং মূল্যবান মতবিনিময় সভাকে আরও সমৃদ্ধ করেছে। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা ডোমেইন কার্যক্রমে নতুন, নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অংশ গ্রহণকারীরা দলবদ্ধ আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করেন। সমাপনীতে অংশ গ্রহণকারীরা বলেন, এই সভাটি তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। তাঁরা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানায়, এই ধরনের সভা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে তাঁদের সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ডোমেইন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারেন। এই সভাটি হেম গ্র্যান্ড সেক্টরের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

এ সময় টিএমএসএস'র উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মো. মেহেদী পারভেজ ও হিসাব কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑