আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অগ্রগতি ২৫ শতাংশ

 


জুবায়ের খান প্রিন্স :

বাংলাদেশের ১০টি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসেবে পাবনা পৌরসভার লস্করপুর মৌজায় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনা বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় একটি ৬০ টন/দিন ধারণক্ষমতার কঠিন বর্জ্য পরিশোধন ও ব্যবস্থাপনা ইউনিট এবং একটি ২৬ ঘনমিটার/দিন ধারণক্ষমতার মানব বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মিত হবে। এর মাধ্যমে পৌর এলাকার সমস্ত পচনশীল বর্জ্যকে কম্পোস্ট সারে রূপান্তর এবং অপচনশীল বর্জ্যকে ইনসিনারেশন প্লান্টে ভস্মীভূত করার ব্যবস্থা থাকবে। পাশাপাশি সেপটিক ট্যাংক থেকে সংগ্রহ করা মানব বর্জ্য এ ইউনিটের মাধ্যমে পরিশোধন করা হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রকল্পটির মোট চুক্তি মূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকা। ২০২৬ সালের আগস্ট মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বর্তমানে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ২৫ শতাংশ।

শনিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, কনজারভেন্ট্রি পরিদর্শক আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ প্রকল্প বাস্তবায়নের ফলে পাবনা পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑