আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

এপেক্স ক্লাব অব পদ্মার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ- প্রেসিডেন্ট রাজু এবং সেক্রেটারি ফারহানা

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক:

নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে'এপেক্স ক্লাব অব পদ্মার ১১তম চেঞ্জ ওভার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাবনা শহরের অভিজাত রেস্তোরাঁ ক্যাফে পাবনায় 

 অনুষ্ঠিত এই সেমিনারে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজুকে প্রসিডেন্ট এবং সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা আক্তারকে সেক্রেটারি করে  ১৮ সদস্য বিশিষ্ট এপেক্স ক্লাব অব পদ্মা'র নতুন কমিটর এই পালাবদল অনুষ্ঠিত হয়েছে। 

আলী আকবর মিয়া রাজুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ওয়ালিউল্লাহ রিপন এবং ডিজি-৯  এপেক্সিয়ান এ্যাড আল মাসুদুর রহমান পলাশ৷ 

 ৩ ঘন্টাব্যাপী চলা এই অনুষ্ঠানে ছিল নানা আনুষ্ঠানিকতা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, সমবেত জাতীয় সংগীত পরিবেশন, ফুল দিয়ে অতিথি বরণ, পরিচিত পর্ব, এপেক্স ক্লাবের আদর্শ পাঠ, মূলনীতি পাঠ, আলোচনা, নতুন কমিটি গঠন, নতুন সদ্যদের মাল্যদান, শপথ গ্রহণ, ফটো সেশন এবং সবশেষে ডিনারের আয়োজন।

পালাবদলকৃত কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ড. মো. মনছুর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জহুরা আক্তার নাসরিন,  আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর  

এপেক্সিয়ান মো. বকুল হোসেন, ট্রেজারার এপেক্সিয়ান মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এটেন্ডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মো. মতিউর রহমান, ফ্লোরশিপ এন্ড পাবলিক ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়া, সার্জন্ট এন্ড আর্মস এপেক্সিয়ান খন্দকার মাহবুব আহমেদ রিটন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান তাহসিনা ইমরোজ শেফা, ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান এসএম ফরিদ, ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান জাকির হোসেন মানিক, ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান মো. শফিকুল ইসলাম,  ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান কে এম হাসান হাফিজুর রহমান,  ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান মো৷ রুবেল হাসান এবং ফ্লোর মেম্বর  এপেক্সিয়ান  মো. এমদাদ হক।  

উল্লেখ্য, বাংলাদেশে এপেক্স ক্লাবের যাত্রা শুরু হয় ১৯৬১ সালে; ১৯ জুলাই এপেক্স ক্লাব অব ঢাকা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম পথচলা।  ১৯৬৩ সালে চট্টগ্রাম, পরে সিলেট, কুমিল্লা, বরিশাল,  নারায়নগঞ্জ ও জাহাঙ্গীরনগর ক্লাব প্রতিষ্ঠত হয়৷ এই সাতটি ক্লাব নিয়ে ১৯৭৬ সালে ন্যাশনাল এসোসিয়েশন অব এপেক্স ক্লাব অব বাংলাদেশ গঠিত হয়। এভাবে ধীরে ধীরে বাংলাদেশের প্রায় সমগ্র জেলাতে এপেক্স ক্লাব গঠন করা হব। বর্তমানে ৯ টি এপেক্স জেলা, চার্টার্ড ক্লাবের সংখ্যা রয়েছে ১৩০টি ও আনচার্টার্ড ক্লাবের সংখ্যা রয়েছে ১৬ টি এবং অ্যাকটিভ এপেক্সিয়ান রয়েছে প্রায় ৫,০০০ হাজার। সংগঠনটি এপেক্স গ্লোবাল ও আন্তর্জাতিক যুবসমাজের প্রতিষ্ঠান ওকো ফাউন্ডেশন এর স্থায়ী সদস্য।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑