আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

রংপুরে টিএমএসএস'র মানবিক সহায়তা : দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


এ কে খান :

​দেশের অন্যতম শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টিএমএসএসের অপারেশন-৪ রংপুর ডোমেইনের আওতাধীন, রংপুর জেলার গংগাচড়া ও কাউনিয়া উপজেলায় দুস্থ ও নিম্ন আয়ের ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। টিএমএসএস-এর অপারেশন-৪ ডোমেইন-এর রংপুর জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

টিএমএসএস অপারেশন-৪ রংপুর ডোমেইন'র রংপুর জোনের অধীনে গংগাচড়া শাখা এবং কাউনিয়া শাখার কর্ম এলাকায় তালিকাভুক্ত মোট ৬০০টি দুস্থ পরিবারকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। কাউনিয়া শাখা ও গংগাচড়া অফিস কার্যালয় প্রাংগনে ১১ অক্টোবর এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারের জন্য বিশেষ ভাবে প্রস্তুতকৃত একটি করে মোট ৬০০ বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত প্রতিটি বস্তায় ২০ কেজি আলু এবং আধা কেজি হাফ কেজি মুড়ি ছিল, যা এই কঠিন সময়ে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য একটি তাৎপর্যপূর্ণ সহায়তা। রিজিওন প্রধান মোঃ মাহফুজ আহমেদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন  টিএমএসএস'র রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার এস আই মোঃ আজিবর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের রিজিওন প্রধান মোঃ রফিক বীন আজিজ, শাখা প্রধান মো. মাজেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএসের কর্মকর্তা, সুবিধা ভোগী মানুষ ও এলাকার জনসাধারণ প্রমুখ উপস্থিত ছিলেন। ডোমেইন প্রধান মো. শাহীন মিয়া বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কমকান্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজকের এ এলাকার সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো টিএমএসএস-এর একটি অন্যতম লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন তৃণমূল মানুষের মধ্যে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করায় সত্যি কার অর্থে প্রশংসার দাবি রাখে। স্থানীয় উপকারভোগী টিএমএসএস'র এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন সময়ে খাদ্য সহায়তা পাওয়ায় তারা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, এই খাদ্য সামগ্রী তাদের বর্তমান কঠিন পরিস্থিতিতে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সহায়ক হবে।

উল্লেখ্য, টিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক ও মানবিক সহায়তাসহ বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই খাদ্য বিতরণ কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন শাখা প্রধান মেহেদী হাসান।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑