আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পেশাজীবী পরিষদ পাবনা পৌরসভার উদ্যোগে রাসূল (সা:) প্রদর্শিত পানাহার পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত





​ রফিকুল আলম রঞ্জু : 

পেশাজীবী পরিষদ পাবনা পৌরসভার উদ্যোগে গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব পাবনার হল রুমে সিরাতুন্নবী (সা:) উপলক্ষে 'রাসূল (সা:) প্রদর্শিত পানাহার পদ্ধতি' শীর্ষক এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল লক্ষ্য ছিল রাসূল (সা)-এর সুস্থ জীবনযাপন ও খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা আইনজীবী বার সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান (এহিয়া)। সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মাহফুজুর রহমানের সঞ্চালনায়  প্রধান আলোচক হিসেবে  বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুজ্জামান প্রামানিক। প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক জীবন কথা পত্রিকার নির্বাহী সম্পাদক ড. ইদ্রিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  ডা. আব্দুস সাত্তার ও চক্ষু বিশেষজ্ঞ   ডা. আনিসুর রহমান, ।

​প্রবন্ধে রাসূল (সা)-এর পানাহার পদ্ধতির ওপর বিস্তারিত আলোকপাত করা হয়। বক্তারা বলেন, রাসূল (সা) সবসময় সংযম ও অল্পে তুষ্টির নীতি অনুসরণ করতেন। তিনি কোনো খাবারের সমালোচনা করতেন না এবং যা সামনে আসতো তাতেই সন্তুষ্ট থাকতেন। খাওয়ার আগে ও পরে তিনি হাত ধুতেন এবং বিসমিল্লাহ বলে শুরু করে আল্লাহর প্রশংসা করতেন।
​বক্তারা আরও জানান, রাসূল (সা) পেট পুরে খাওয়া পছন্দ করতেন না। তিনি বেশিরভাগ সময় তিন আঙ্গুল ব্যবহার করে অল্প পরিমাণ খাবার মুখে নিতেন এবং ভালোভাবে চিবিয়ে খেতেন। হেলান দিয়ে বসে পানাহার করা থেকে বিরত থাকতেন। তরল খাবার তিনবার বিরতি দিয়ে পান করতেন।
​সেমিনারে আরও জানানো হয় যে, রাসূল (সা) নিজের পছন্দের পাশাপাশি অন্যদেরকেও দাওয়াত দিয়ে খাওয়াতেন এবং খাওয়ার সময় নসীহতপূর্ণ কথা বলতেন। তিনি দুপুরের খাবারের পর কাইল্‌লাহ (সামান্য বিশ্রাম) করতেন এবং রাতের খাবার দ্রুত খেয়ে নিতেন।
​বক্তারা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, যেন আমরা সবাই রাসূল (সা)-এর এই সুন্নাহ অনুসরণ করে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি। পরিশেষে, সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর ইবাদত করার তাওফীক কামনা করে সেমিনারটি শেষ হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি

       ॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑