আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বাংলাদেশ আনসার-ভিডিপি'র ২য় ধাপের মৌলিক প্রশিক্ষণ শুরু


স্টাফ রিপোর্টার :

​দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপের কার্যক্রম। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকে একযোগে ৬৪টি জেলা ও ঢাকা মহানগরীর ৪টি জোনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ ধাপে মোট ৭,৯৩০ জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর  প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো উপজেলা ও থানা পর্যায়ের আনসার বাহিনীকে আরও সুসংগঠিত করা এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে জাতীয় দুর্যোগ মোকাবেলা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আনসার সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।

প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট ভাবে শেখানো হচ্ছে, যাতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। এছাড়াও, তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলা এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়াও অতিথি বক্তাদের মূল্যবান দিক নির্দেশনা মূলক সেশনে অংশ নিচ্ছেন।

​প্রশিক্ষণের দৈনন্দিন কার্যক্রমে পিটি, প্যারেড, ড্রিল, ক্লাস, অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও ফায়ারিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত আছে। উল্লেখ্য, দেশ ব্যাপী মোট ৮টি ধাপে মোট ৫২,১৮৩ জন প্রশিক্ষণার্থীকে পর্যায়ক্রমে এই মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑