আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনা পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।

 


 রফিকুল আলম রঞ্জু, পাবনা :

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ৩০ আগস্ট ) বিকেল ৪ ঘটিকায় মেরিল বাইপাস মোড়ে শহীদ এম মুনসুর আলী কলেজের মেইন গেট সংলগ্ন মাঠে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল  মাওলানা ইকবাল হুসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এ.এস.এম আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন; অনেকেই আমাদের পাকিস্তানপন্থী বলে কিন্তু হাজারো নির্যাতনের পরেও জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মী পাকিস্তান পালিয়ে যায়নি। আমরা চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত পাবনা গড়তে চাই। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কারো হুমকি ধামকি পরোয়া করে না। বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার নিয়ে আমরা বহুবার আন্দোলন করেছি। কিন্তু দুঃখজনক ভাবে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে সব ভিন্নমতের মানুষের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে, বিশেষ করে ইসলামী আন্দোলনের ধারক-বাহক বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরামুল হক, এস এম ইদ্রিস, বায়তুলমাল সেক্রেটারি শিহাবুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মালঞ্চি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু দাউদ, পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস ছামাদ প্রমুখ।



বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে তানজানিয়ায় শিমুল বিশ্বাস এমপি

  খালেদ আহমেদ : আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিতে তানজানিয়ায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মস...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑