আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

রিভারাইন পিপল পাবনার বৃক্ষরোপণ কর্মসূচি

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :  

সাঁথিয়া থানা চত্বরে বট গাছের চারা রোপণের মাধ্য দিয়ে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির শুভসূচনা করেন রিভারাইন পিপল পাবনার সভাপতি লেখক ও নদী গবেষক ড. মনছুর আলম। 
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল লতিফ, এসআই শ্রী আশুতোষ সরকার, সাঁথিয়ার বাস শ্রমিক সমিতির চেন মাস্টার মো. আলমগীর হোসেন আলম, বাস মালিক সমিতির সদস্য মো. আব্দুস সালাম, সাঁথিয়া বাজারের ব্যবসায়ী মো. মোজাহিদ ফকির, তামিম বাসের কন্ডাক্টর মো. নান্নু হোসেন প্রমুখ। এছাড়াও সাঁথিয়া বাস ও সিএনজি চালিত অটো ড্রাইভারগণের অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, সাঁথিয়া থানা এবং সরকারি পাইলট স্কুলের পাশে রাস্তার ধারে ছায়া দানকারী কোনো বৃক্ষ না থাকায় দীর্ঘ দিন ধরে যাত্রী ও বাস-সিএনজির ড্রাইভার হেলপার প্রচণ্ড রোদ, গরমে কষ্ট পাচ্ছিলেন। এদের কথা চিন্তা করে; এছাড়া সাঁথিয়ার ঐ স্থানে একটি ঐতিহ্যবাহী কড়ই গাছ ছিল যা, সাঁথিয়া বাজারে আসা শত শত লোকজনকে ছায়া দান করতো বিবেচনা করে এখানে একটি বটের চারা রোপণ করা হয়। মূলত এই বটের চারা রোপণের  মধ্য দিয়ে নদী ও পরিবেশবাদী সংগঠন রিভারাইন পিপল পাবনা এবছরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑