এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন
ওয়ান মিনিট ডেস্ক :
পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪:৩০ টায় পাবনা শহরের আতাইকুলা রোডের লাবনী ভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব পদ্মার সভাপতি এপেক্সিয়ান ড. মো. মনছুর আলমের সভাপতিত্বে ডিনার মিটিং-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন, সার্জেন্ট (অব.) মোবারক হোসেন এবং তরুণ উদ্যোক্তা মাহমুদা খাতুন।
ডিনার মিটিং পরিচালনা করেন, ক্লাব সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান ফারহানা আক্তার।
সভায় আগামী নভেম্বরে এজিএম, জাতীয় স্কুলিংয়ে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন, ক্লাব কার্যক্রম ও সেবা কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে আগামী ১৬ অক্টোবর শুক্রবারে টেবুনিয়া মুয়াজ আল সাদ এতিমখানা ও মাদ্রাসায় সার্ভিস কার্যক্রম, ৬ নভেম্বর শুক্রবার এজিএম প্রোগ্রাম এর আয়োজন করার জন্য প্রথমিকভাবে সিদ্ধান্ত হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট (বাংলাদেশ সেনাবাহিনী) মো. মোবারক হোসেন মিলনকে প্রাথমিক সদস্যপদ প্রাদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিনার মিটিংয়ে এপেক্স ক্লাব অব পদ্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জহুরা আখতার নাসরিন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এসএম ফরিদ, আইপিপি এন্ড এক্সপানশান ডিরেক্টর এপে. আলী আকবর মিয়া রাজু, ট্রেজারার এপে. মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মতিউর রহমান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. রাজু ইসলাম ওলি, ডিবেটিং ডিরেক্টর এপে. বকুল হোসেন, সার্জেন্ট এ্যাট আর্মস এপে. রুদ্র বিশ্বাস, ক্লাব সদস্য এপে. মো. জিয়াউর রহমান, এপে. মো. এমদাদুল হক প্রমুখ অংশগ্রহণ করেন।

