আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় পেঁয়াজের বীজতলা তৈরিতে ছাই-গোবরের ব্যবহার, কমবে উৎপাদন খরচ

 

রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পেঁয়াজের বীজতলায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ছাই ও গোবর ব্যবহারে সুফল পাচ্ছেন পাবনার কৃষকেরা। এতে চারার বৃদ্ধি ও শেকড় শক্তিশালী হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।

জেলার সাঁথিয়া, সুজানগর, ফরিদপুর ও পাবনা সদরের বিভিন্ন এলাকায় পেঁয়াজের বীজতলায় ছাই ব্যবহারের প্রচলন বাড়ছে। কৃষকদের মতে, ছাই ব্যবহারে চারা সতেজ থাকে এবং চারা উত্তোলন ও পুনরায় রোপণের সময় ক্ষতি কম হয়। পাশাপাশি জৈব উপাদানের ব্যবহার মাটির গুণাগুণ রক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

এদিকে, আগে রাইস মিলের ছাই তেমন কাজে না লাগলেও এখন তা কৃষিপণ্য হিসেবে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা প্রতি বস্তা ছাই ৩০-৪০ টাকায় কিনে পরিবহন খরচসহ কৃষকদের কাছে ১০০-১১০ টাকায় বিক্রি করছেন। এতে নতুন আয়ের সুযোগ তৈরি হয়েছে।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ ও ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল-ইমরান জানান, বীজতলায় ছাই ও গোবরের ব্যবহার চারার বৃদ্ধি এবং মাটির গুণাগুণ উন্নয়নে সহায়ক হতে পারে। তবে সঠিক মাত্রায় ব্যবহার নিশ্চিত করা জরুরি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, এ বছর জেলায় ৫৬ হাজার ৫৭৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ এবং ৯ লাখ ৫০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলায় ছাই ও গোবরের যথাযথ ব্যবহার বাড়লে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

বিলুপ্তির পথে মঞ্চ নাটক

  ।।এম আব্দুল হালীম বাচ্চু।। একটা সময় ছিল, যখন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরের অলিগলি, সাংস্কৃতিক কেন্দ্র আর নাট্যমঞ্চগুলো প্রাণ ফিরে পেত। ব...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑