আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

সাঁথিয়ায় চিকনাই-সুতিখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

 

রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি নতুনপাড়া ও বারোআনী ব্রিজ সংলগ্ন  চিকনাই-সুতিখালী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত (ফাইনাল) খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে এবং গ্রামীণ মানুষকে অনাবিল আনন্দ দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে বন্যাকান্দী নিউ একতা চ্যালেঞ্জার এবং রানারআপ হয়েছে চান্দাই জনতা এক্সপ্রেস।  

ফাইনাল প্রতিযোগিতায় ধুলাউড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মো. আরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৬৮, পাবনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক ভিপি শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ। 

ডিডিও বার্তায় আয়োজক কমিটিকে শুভেচ্ছা জানান,  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। 

প্রধান অতিথির বক্তব্যে ভিপি শামসুর রহমান বলেন, "নৌকা বাইচ আমাদের বাঙালি সংস্কৃতির এক প্রাচীন ও গৌরবময় ঐতিহ্য। গ্রামীণ যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদন দিতে এই ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন বারবার করা প্রয়োজন।" তিনি এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিচারক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতাকে কেন্দ্র করে চিকনাই-সুতিখাখী নদীর দু-পাড়ে ঢল নেমেছিল হাজারো উৎসবমুখর মানুষের। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হরেক রকমের নৌকার টান এবং কাঁসা-করতালের ছন্দে ছন্দে মাঝিমাল্লাদের জোরালো কণ্ঠের সারি গান পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

ওয়ান মিনিট ডেস্ক  : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑