আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

নামকাওয়াস্তে বিশ্ব শিক্ষক দিবসে উদযাপনে সাঁথিয়ার শিক্ষকদের ক্ষোভ

 

ওয়ান মিনিট ডেস্ক : 

"শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি, এবং আমাদের ভবিষ্যত গঠনে ৬০ বছর" এই স্লোগানে সাঁথিয়া উপজেলা প্রশাসন বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে। 

 এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদর নেতৃত্বে শোভাযাত্রা এবং তিনিই আলোচনা রেখে উপজেলা চত্বর থেকেই সভা শেষ করেন। এতে আগত শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ হতাশ হয়েছেন। আগত শিক্ষকগণ বলাবলি করতে থাকেন, 'বিশ্ব শিক্ষক দিবসে যেখানে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির কথা বলা হচ্ছে সেখানে আমরা বেশি অমর্যাদার শিকার হলাম।'

অনেক শিক্ষক বলেন, ইউএনও স্যার আমাদের নিয়ে সেমিনার কক্ষে ৩০ মিনিটের একটা আলোচনা সভা করতে পারতেন; শিক্ষক নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের চাওয়া-পাওয়া, মনের কথা শুনতে পারতেন। অনেক মনে করেন, দূরদূরান্ত থেকে আগত শিক্ষকগণকে বিস্কুট-চানাচুরে আপ্যায়ন না করুক; নতুন উইএনও হিসেবে পরিচিতির সুযোগ দিলে আমরা বেশি খুশি হতাম। 

ইউএনও সেমিম আহমেদ অবশ্য তাঁর বক্তব্যের শেষে শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আয়োজনটা একটু ই..  (হালকা) হয়েছে, আয়োজনটা আরও একটু ভালো হলে ভালো হতো,  আমিও নতুন ।" 

উল্লেখ্য, যাঁরা জাতি গঠনের কারিগর, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বুনেন, সেই শিক্ষকরাই আজ নানা বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার। যে শিক্ষক সারাজীবন অন্যের সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজেকে উৎসর্গ করেন, তাঁর নিজের জীবন যদি বঞ্চনা ও অনিশ্চয়তায় কাটে, তবে কিসের শিক্ষক দিবস। 

আসুন কথায় বা বক্তব্যে নয়, প্রকৃত অর্থে শিক্ষকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করি।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ

ওয়ান মিনিট ডেস্ক  : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑