Header Ads Widget

Responsive Advertisement

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট ডেস্ক :

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সদস্যগণ এবং তাদের  বন্ধু-বান্ধবসহ ৫০ সদস্যের বহর নিয়ে পাবনা পদ্মা নদীর শিলাইদহ ঘাট, রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র, লালানশাহ সেতু, হাডিংঞ্জ ব্রিজ, সাড়াঘাট পর্যটন কেন্দ্র, কুষ্টিয়ার ভেড়ামারা সোলাইমান শাহের মাজার, জিকে প্রকল্প অঞ্চল এবং মনি পার্ক পরিভ্রমণ ও পরিদর্শন করেন।

এ উদ্দেশ্যে তারা নৌবিহার বাসতবায়ন কমিটির আহ্বায়ক ও পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল হামিদের  নেতৃত্বে সকাল ৭ টায় পাবনা শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় সমবেত হন। আগে থেকে রিজার্ভ করে রাখা স্নেহা বাস যোগে সকাল সাড়ে ৭টায় পাবনা শহর ত্যাগ করে ৮ টার সময়  শিলাইদহ পদ্মা ঘাটে গিয়ে হাজির হন এবং ওখানে আগে থেকে রিজার্ভ করে রাখা বৃহৎ নৌকায় গিয়ে উঠে পড়েন। সকাল সাড়ে ৮ টায় পদ্মা নদী শিলাইদহ  হতে তারা নৌকা যোগে রওনা হয়ে  নদী প্রকৃতি উপভোগ করেন। সকাল ১০ টার দিকে পদ্মার তীরে ভবানীপুর ডাইনামিক সোলার প্লান্ট পরিভ্রমণ করেন। অতঃপর ভরাপদ্মার স্রোতের প্রতিকূলে অগ্রসর হয়ে ১২ টার দিকে ঐতিহাসিক রূপপুর পারমাণবিক চুল্লি, লালনশাহ সেতু,  হাডিংঞ্জ রেলসেতু অঞ্চল পরিভ্রমণ করেন।

ওখান থেকে আরো অগ্রসর হয়ে দুপুর ১টার দিকে ঐতিহাসিক সারাঘাট পর্যটনকেন্দ্রে গিয়ে পৌঁছান। এখানে এক ঘন্টা অতিবাহিত করে সেলফি, ছবি, ভিডিও ধারণ করে, জোহরের সালাত আদায় করে আবার নৌকায় গিয়ে উঠে পড়েন। নৌকার মধ্যে দুপুরের খাবার শেষ করে নদী পার হয়ে ওপার গিয়ে সোলাইমান শাহের মাজার পরিদর্শন করেন এবং ওখান থেকে মনি পার্কের দিকে রওনা দেন। বিকাল সাড়ে ৩টায় তারা মনি পার্কে গিয়ে উঠে পড়েন এবং গেটে প্রবেশমূল্য পরিশোধ করে এখানে তার দুই ঘন্টা অতিবাহিত করেন। মনি পার্কে বিভিন্ন রাইডারে উঠা, পাহাড়ি আবহে, নদীর তীরে পদ্মা স্রোতের কুলকুল শব্দের মনোমুগ্ধকর পরিবেশ বেশ উপভোগ করেন। অতঃপর তারা নর্ধারিত ইভেন্ট যেমন বাজনা থামলে বল কোথায়, বাস্কেটে বল নিক্ষেপ এবং নতুন ধারায় ওপেন কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। 

আহ্বায়ক অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল করিমের পরিচালনায় বক্তব্য রাখনে সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান আলতাফ হোসেন এবং বনলতা সুইটসের সত্তাধারী মাসুদ রানা খোকন।  অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এবং মনি পার্ক জামে মসজিদে আসরের সালাত আদায় করে রওনা দেন। ইতিমধ্যে জিকে প্রকল্প পরিদর্শন করে পদ্মার স্রোতে সাথে মিতালি করে, স্রোতে তর্জন-গর্জন দেখতে দেখতে পাবনার উদ্দেশ্য রওনা দেন।  

একদিকে গোধূলি নগ্নে পদ্মার ঝিরিঝিরি বাতাস, ছোটো ছোটো ঢেউ, কাশফুল সুবাস, ঢেউয়ের নাচন দোলনে দূর থেকে ভেসে আস মাঝিমাল্লার  ভাটিয়ালি মুর্শিদি গান, বনলতার কর্তৃক বিকেলের নাস্তা কেক, দই, মিস্টি, লাড্ডু খেতে খেতে বাড়ি ফেরা ছিল সত্যিই অসাধারণ।  

টেকনিক্যাল ফিটনেস ক্লাবের এবারের নৌবিহারে বিশেষত্ব ছিল তাদের রিজার্ভকৃত বৃহৎ নৌকার মধ্যেই গ্যাসের চুলোয় রান্নাবান্না, খাওয়া দাওয়া, কার্ড খেলা, বসা, শোবার ব্যবস্থা, চেয়ারে বসার ব্যবস্থা, সাউন্ড সিসটেম, আনন্দ আড্ডা সব।

নৌবিহার পরিচালনার আরও যারা  দায়িত্ব পালন করেন তাদের মধ্যে ছিলেন টেকনিক্যাল ফিটনেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নৌবিহার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব  ড. মনছুর আলম, শহিদুল ইসলাম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মালেক,  ফজলুল হক, এ্যড. ফরহাদ হোসেন, মনজুর রহমান প্রমুখ। ছবি ও ভিডিও ধারণের জন্য ছিলেন ইমন হোসেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত